'ঋণ'-তরজায় জোড়াফুলের দুই শিবির, প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি - 24 Ghanta Bangla News
Home

‘ঋণ’-তরজায় জোড়াফুলের দুই শিবির, প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি

Spread the love

এ দিকে, স্নেহাশিসের বিরুদ্ধে কৃষি সমবায় থেকে নেওয়া ঋণ পরিশোধের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের কাল‍ীঘাট শিবিরের মুখপাত্র। কুণালের প্রশ্ন, ‘এই টাকা যে শোধ হয়েছে, তা চেকে না ব্যাঙ্ক ট্রানজাকশন না নগদে হয়েছে? যদি নগদে ঘন ঘন কিস্তির টাকা জমা পড়ে, তা হলে সেই অর্থের উৎস কী? ইতিমধ্যে ওই সমবায়ের একজনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির মনে করছে, স্নেহাশিসকে কালীঘাট শিবিরের আক্রমণ আদতে তাঁদেরই টার্গেট করা। ঋজুর কথায়, ‘আমাদের একজনকে অ্যাটাক করা মানে আমাদের কালেক্টিভকে অ্যাটক করা। আমরা একটি পরিবার। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনের কাছে যে কেউ যেতে পারে। প্রশাসন তার মতো তদন্ত করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *