বৃদ্ধির পথে সেনসেক্স ও নিফটি৫০
পতনের ধাক্কা সামলে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্টে ওপেনিং হয় শেয়ার বাজারের। বাজার খোলার আধ ঘণ্টার মধ্যে সেনসেক্স বেড়েছে ৩৩৩ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ। নিফটি৫০ ০.৪৩ শতাংশ বা ৩৩৩ বেড়ে ২৪ হাজারের গণ্ডি পার করেছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিরও বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে।