নেপালে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পৌঁছল ভারতের বিশেষজ্ঞ দল
কাঠমান্ডু: ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে (rescue team)উদ্ধার অভিযানে এবার বড়সড় সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নেপালে পৌঁছে…
কাঠমান্ডু: ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে (rescue team)উদ্ধার অভিযানে এবার বড়সড় সহায়তার হাত বাড়িয়ে দিল ভারত। জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নেপালে পৌঁছে গিয়েছে ভারতের ১১ সদস্যের বিশেষজ্ঞ দল।
চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী এবং সুড়ঙ্গ উদ্ধারে দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে তৈরি এই দলটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নেপাল সরকারের অনুরোধেই ভারত এই বিশেষ দল পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েক দিনের ভয়াবহ বন্যায় নেপালের রসুয়া-সহ একাধিক এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে(rescue team)। নদীর জল হঠাৎ বেড়ে গিয়ে ভেসে গিয়েছে রাস্তা, সেতু, বাড়িঘর এবং একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো। ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পগুলিও। এর মধ্যেই রসুয়া জেলার জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বহু মানুষ আটকে পড়ার খবর সামনে আসে। পরিস্থিতি এতটাই কঠিন যে তাঁদের কাছে পৌঁছনোই এখন উদ্ধারকারী দলের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ।
আরও দেখুনঃ বড় সিদ্ধান্ত মোদী সরকারের! জাতীয় সড়ক নির্মাণে এবার শুরু হবে থার্ড পার্টি পর্যবেক্ষণ
চলতি বছরেই রেকর্ড করল ভারত-আর্জেন্টিনার বাণিজ্য! ছাড়াল ৬.৫ বিলিয়ন ডলার
প্রাথমিকভাবে প্রায় ১০০ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন (rescue team)বলে আশঙ্কা করা হয়েছিল। তাঁদের মধ্যে ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ এবং অন্যান্য কর্মী রয়েছেন। নেপালি সেনাবাহিনী ইতিমধ্যেই একাধিক সুড়ঙ্গ থেকে বহু মানুষকে উদ্ধার করেছে। শনিবার পর্যন্ত বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ১৯১ জনকে নিরাপদে বের করে আনার খবর জানিয়েছে রেডিও নেপাল। তবে দুর্গম ভূখণ্ড, ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা এবং কাদামাটি ও জল জমে থাকা এলাকা উদ্ধারকাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।
এই পরিস্থিতিতেই ভারতের বিশেষজ্ঞ দলের আগমনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। (rescue team)দলের সদস্যদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন, যাঁরা ২০২৩ সালে উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গ বিপর্যয়ের সময় উদ্ধার অভিযানে যুক্ত ছিলেন। সেই অভিযানে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪১ জন শ্রমিককে দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদে উদ্ধার করা হয়েছিল। ফলে জটিল সুড়ঙ্গের ভিতরে উদ্ধার অভিযান পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের সদস্যদের।
শুধু ভারতীয় বিশেষজ্ঞ দলই নয়, আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ অধ্যাপক আর্নল্ড ডিক্সও নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সিল্কিয়ারা উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত থাকা ডিক্স নেপালের পরিস্থিতি নিয়ে ভার্চুয়ালি সমন্বয় করছেন এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছেন।
তবে নেপালে বিদেশি উদ্ধারকারী দল পাঠানো নিয়ে প্রথমে কিছুটা দ্বিধা ছিল (rescue team)। নেপাল সরকার শুরুতে নিজেদের নিরাপত্তা বাহিনী দিয়েই উদ্ধার ও ত্রাণকাজ পরিচালনার উপর জোর দিয়েছিল। দুর্গম পাহাড়ি এলাকার পরিবেশ এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে নেপালি বাহিনী বেশি পরিচিত এই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সুড়ঙ্গ উদ্ধার, ফরেন্সিক পরীক্ষা এবং অন্যান্য বিশেষ প্রযুক্তিগত ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। এরপরই নেপাল আন্তর্জাতিক বিশেষজ্ঞ সহায়তার জন্য দরজা খুলে দেয়।
নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ভারতের সাহায্য অবশ্য শুধু উদ্ধারকারী দল পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই ভারত থেকে বিপর্যয় মোকাবিলার প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। জেনারেটর, খাবার, ওষুধ এবং জল বিশুদ্ধকরণ সামগ্রী-সহ ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে নেপালে। ভারত থেকে তৃতীয় দফায় ১০ টন মানবিক সহায়তাও পাঠানো হয়েছে। একইসঙ্গে আরও ত্রাণসামগ্রী নিয়ে একাধিক চালান নেপালে পৌঁছেছে।