Ration Scam in Katwa: কিছু যে একটা চলছে আঁচ পাচ্ছিলেন গ্রামবাসীরা, রেশন ডিলারের গোডাউনের তালা খুলতেই সব বেরিয়ে পড়ল | Villagers protest in Katwa over corruption allegations against a ration dealer - 24 Ghanta Bangla News
Home

Ration Scam in Katwa: কিছু যে একটা চলছে আঁচ পাচ্ছিলেন গ্রামবাসীরা, রেশন ডিলারের গোডাউনের তালা খুলতেই সব বেরিয়ে পড়ল | Villagers protest in Katwa over corruption allegations against a ration dealer

Spread the love

ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla

কাটোয়া: রেশন ডিলারের ঘরে মজুত বস্তা বস্তা আটা। কিন্তু তা পৌঁছাচ্ছে না গ্রাহকদের কাছে। উল্টে তা ঘুরপথে বিক্রি হয়ে যাচ্ছে। খবর পেয়ে গোডাইনই ঘিরে ফেলল এলাকার বাসিন্দারা। চলল তুমুল বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য কাটোয়া ১ নম্বর ব্লকের শ্রী সুরুরা গ্রামে। 

এদিন সকাল গড়িয়ে বেলা বাড়তেই রেশন ডিলার টুলু ঘোষের রেশন গোডাউনে ভিড় জমায় গ্রামের লোকজন। গ্রামবাসীদের অভিযোগ, রেশনে যে সরকারি জিনিসপত্র দেওয়া হয় তাতে ব্যাপক অনিয়ম হয়েছে। রেশনের সামগ্রীকে গ্রামবাসীদের না দিয়ে তা মজুত করে বিক্রি করা হতো। এলাকার লোকজনই রেশনের গোডাউনের তালা খুলে ফেলে। তখনই উদ্ধার হয় ১৫ বস্তার বেশি আটা। এছাড়াও নষ্ট হয়ে যাওয়া বেশ কয়েক বস্তা আটা, গমও উদ্ধার হয়েছে। 

লিস্ট এখানেই শেষ নয়, ডিলারের ডিলারের বাড়ি ও ঠাকুরঘরে মিলেছে আটা, চিনি, গম-সহ বিভিন্ন রেশন সামগ্রী। সবই বিক্রির জন্য মজুত করা হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন থেকেই এই কারবার চালাচ্ছিলেন ওই রেশন ডিলার। যদিও রেশ ডিলারের স্বামী নীলরতন ঘোষ এলাকাবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর সাফ কথা, তাঁরা নাকি সরকারি নিয়ম মেনেই সব কাজ করেছেন। তিনি বলছেন, যেগুলো পড়ে আছে ওগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। দেওয়ার মতো ছিল না। অনেকে মাল তোলেনি বলেই এখানে জমে ছিল। 

এলাকার এক বাসিন্দা বলছেন, “উনি ঠিক করে মাল দিতেন না। এত চিনি, আটা, গম কোথা থেকে এল? উনি বলছেন আমি দুর্নীতি করি না। কিন্তু এত বস্তা কোথা থেকে এল? আমাদের মনে হয় সব বিক্রি করে দিতেন। এখন ঘটনা সামনে আসতেই সাধু সাজতে চাইছেন।” আর এক বাসিন্দা শিশির বন্দ্যোপাধ্যায় বলছেন, “উনি মুখে যাই বলুন উনি সম্পূর্ণভাবে দুর্নীতি করেছেন। আমরা চাই ওনার লাইসেন্স বাতিল করা হোক।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *