সম্পর্কে সঙ্গীর সব দায়িত্ব আপনার? অজান্তেই ‘Mankeeping’-এ জড়িয়ে পড়ছেন না তো? - 24 Ghanta Bangla News
Home

সম্পর্কে সঙ্গীর সব দায়িত্ব আপনার? অজান্তেই ‘Mankeeping’-এ জড়িয়ে পড়ছেন না তো?

Spread the love

নতুন নতুন বিয়ে হয়েছে শুভম ও অনুষ্কার। সকাল আটটা বাজে। অফিস যাওয়ার জন্য তৈরি শুভম। বেরোনোর মুখে হঠাৎই সে বলে উঠল, ‘অনুষ্কা, রুমালটা দাও তো।’ কিছুক্ষণ পরেই আবার ডাক, ‘মানিব্যাগটা আনতে ভুলে গিয়েছি, ওটাও দিও।’ এমন ছোট ছোট কাজও যদি বার বার সঙ্গীকেই করতে হয়, তখন সম্পর্কের মধ্যে একজনের ভূমিকা ধীরে ধীরে ‘কেয়ারটেকার’-এর মতো হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিকেই ‘Mankeeping’ বলা হয়।

সংসারে কি আপনিই সব সামলাচ্ছেন?

একসঙ্গে থাকেন, সংসারও করেন। কিন্তু জামাকাপড় গুছিয়ে দেওয়া থেকে বিল দেওয়ার কথা মনে করানো, এমনকী সঙ্গীর বাবা-মা এর জন্মদিন মনে রাখার দায়িত্বও যদি একজনের উপর থাকে, তখনই আলোচনায় আসে ‘Mankeeping’সহজ করে বললে, সঙ্গীর ব্যক্তিগত ও দৈনন্দিন দায়িত্ব নিয়মিত ভাবে নিজের কাঁধে তুলে নেওয়াকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।

কেন সমস্যা তৈরি হয়?

বিশেষজ্ঞের মতে, শুধু কাজ করাই নয়, কোন কাজ কখন করতে হবে, কী শেষ হয়েছে, কী বাকি — এ সব মনে রাখাও মানসিক চাপ তৈরি করে। দীর্ঘদিন এই দায়িত্ব একজনের উপর থাকলে ক্লান্তি, বিরক্তি ও ক্ষোভ বাড়তে পারে। একজন যদি সব সময় মনে করিয়ে দেন, আর অন্যজন শুধু বলেন, ‘বলে দিলে তো করে দিতাম’, তা হলে সম্পর্ক পানসে হতে পারে।

বুঝবেন কী ভাবে?

সঙ্গীর প্রায় সব কাজই কি আপনাকে মনে করিয়ে দিতে হয়? তাঁর ব্যক্তিগত দায়িত্বও কি নিয়মিত আপনাকেই সামলাতে হয়? আপনি না করলে কি কাজগুলো আটকে যায়? তা হলে একবার ভেবে দেখুন, সম্পর্কের দায়িত্ব সত্যিই সমান ভাবে ভাগ হচ্ছে কি না।

কী ভাবে বদলাবেন?

বিশেষজ্ঞের মতে, প্রথমেই সব কাজ নিজের হাতে তুলে নেওয়া বন্ধ করুন। কে বাজার করবেন, কে বিল দেবেন, কে রান্না বা ঘর পরিষ্কার করবেন — কথা বলে দায়িত্ব ভাগ করে নিন। প্রতিটি কাজের জন্য একজনকে অন্যজনকে মনে করিয়ে দেওয়ার অভ্যাসও বদলানো জরুরি। নিজের দায়িত্ব নিজেকেই বুঝতে হবে। কোনও বিষয়ে ক্লান্তি বা চাপ তৈরি হলে রাগ না করে শান্ত ভাবে সঙ্গীর সঙ্গে কথা বলুন।

FAQ

Mankeeping কী?
সম্পর্কে একজন সঙ্গীর ব্যক্তিগত ও দৈনন্দিন প্রয়োজন, কাজ বা সামাজিক দায়িত্ব নিয়মিতভাবে অন্য সঙ্গীকে মনে রাখা ও সামলানোর পরিস্থিতিকে বোঝাতে ‘Mankeeping’ শব্দটি ব্যবহার করা হয়।

Mankeeping কি Mental Load-এর মতো?
দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে শব্দ দুটির অর্থ এক নয়। Mental Load মূলত কাজের পরিকল্পনা, মনে রাখা ও পরিচালনার মানসিক চাপকে বোঝায়।

Mankeeping-এর লক্ষণ কী?
সঙ্গীর প্রায় সব কাজ মনে করিয়ে দেওয়া, তাঁর ব্যক্তিগত দায়িত্বও নিয়মিত সামলে নেওয়া এবং নিজে না করলে কাজ আটকে যাওয়ার মতো পরিস্থিতি Mankeeping-এর লক্ষণ হতে পারে।

Mankeeping থেকে কী ভাবে বেরিয়ে আসবেন?
কাজ ও দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে নেওয়া, বারবার মনে করিয়ে দেওয়ার অভ্যাস কমানো এবং প্রত্যেকে নিজের দায়িত্ব নিজে নেওয়া গুরুত্বপূর্ণ।

একনজরে

Mankeeping কী? — সঙ্গীর ব্যক্তিগত ও দৈনন্দিন কাজ বারবার মনে রাখা, পরিকল্পনা করা বা সামলে নেওয়ার একতরফা দায়িত্বকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়।

কখন সমস্যা? — মাঝেমধ্যে সাহায্য করা নয়, বরং নিয়মিত ভাবে একজনকেই সব দায়িত্ব নিতে হলে সমস্যা তৈরি হতে পারে।

কী প্রভাব পড়ে? — অতিরিক্ত Mental Load থেকে ক্লান্তি, বিরক্তি ও ক্ষোভ তৈরি হতে পারে।

কী ভাবে বুঝবেন? — সঙ্গীর প্রায় সব কাজ কি আপনাকেই মনে করিয়ে দিতে হয়? আপনি না করলে কি কাজ আটকে যায়?

কী ভাবে বদলাবেন? — সংসারের কাজ ও দায়িত্ব স্পষ্ট ভাবে ভাগ করে নিন এবং প্রত্যেকে নিজের দায়িত্ব নিজে মনে রাখার চেষ্টা করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *