‘চাকরি হারানো শিক্ষকদের পরিবারের দায়িত্বও নিন’, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ অগ্নিমিত্রার, দিলেন লম্বা তালিকা
এর পরেই রাতে একটি ভিডিয়ো পোস্ট করে অগ্নিমিত্রা পাল্টা প্রশ্ন তোলেন, ‘ওই পরিবারটি কতদিন ধরে ওখানে বসবাস করছিল? এতদিন তাঁদের থাকার ব্যবস্থা করেননি কেন? তখন কি ওরা দরিদ্র ছিল না?’ এখানেই থামেননি তিনি। অগ্নিমিত্রার স্পষ্ট কথা, ‘দায়িত্ব নিতে হলে বেছে বেছে নয়, সকলের দায়িত্ব নিতে হবে।’ এর পরেই এক এক করে রাজ্যের একাধিক বিতর্কিত ও বহুল চর্চিত ঘটনাগুলির কথা উল্লেখ করেন তিনি।
পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা বলেন, ‘নির্যাতিতার পরিবারকে দিয়েই তা হলে শুরু করা যাক।’ ওই ঘটনায় তৃণমূলের এক কর্মীর বিতর্কিত মন্তব্যের কথাও মনে করিয়ে দেন তিনি। টেনে আনেন কামদুনির ঘটনাও। আরজি করকাণ্ডে নিহত চিকিৎসক অভয়ার কথাও উল্লেখ করে অগ্নিমিত্রা বলেন, ‘তাঁকে ভুললেও তো চলবে না।’ চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েও তোপ দাগেন মন্ত্রী, ‘এত শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন, তাঁদের কথাও কি কখনও ভেবেছেন? তাঁদের দায়িত্বও তো নিতে হবে।’