ডুরান্ড জয়ের পরেই ইস্টবেঙ্গলে বড় চমক, এক বছরের চুক্তিতে জিভুলিচ
সায়ন সেনগুপ্ত, কলকাতা: সাফল্যের মধ্যে দিয়ে মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গতকাল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে বিরাট বড় ব্যবধানে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: সাফল্যের মধ্যে দিয়ে মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। গতকাল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে সীমিত শক্তি নিয়েই বাজিমাত করেছে মশাল ব্রিগেড। যেটা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। এই জয়ের সুবাদে প্রায় বাইশ বছর পর পড়শী ক্লাবকে হারিয়ে এই ঐতিহাসিক টুর্নামেন্ট জয় করে গতবারের আইএসএল জয়ীরা।
তবে এই টুর্নামেন্টের প্রথম থেকেই বিদেশি ফুটবলারদের পাওয়া নিয়ে ব্যাপক অনিশ্চয়তায় ভুগে আসছে দল। নাইজেরিয়ান ফরোয়ার্ড এফিয়ং সুঙ্গুসিকে চুক্তিবদ্ধ করলেও ভিসা জটিলতা কাটিয়ে এখনও পর্যন্ত ভারতে এসে পৌঁছতে পারেননি তিনি। পাশাপাশি দলের বর্তমান ডিফেন্ডার নাচো মনসালভে। যুক্ত হলেও প্রথম থেকেই চোট সমস্যায় জর্জরিত তিনি। যারফলে মহম্মদ রশিদ থেকে শুরু করে দানি রেমিরেজকে সামনে রেখেই একাদশ সাজাতে হয়েছিল এই স্প্যানিশ কোচকে। আরেক বিদেশি ফুটবলার ক্রিস ইকোনোমিডিস থাকলেও এখনো পর্যন্ত সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে ওঠেনি।
তবে এসবের মাঝেই গত কয়েক সপ্তাহ ধরে লাল-হলুদের বিদেশি ডিফেন্ডার সই করানো নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক তথ্য। আগেই জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দিয়েগো জিভুলিচ যোগ দেবেন দলে। অবশেষে সেটাই হয়েছে। সোমবার রাতে নিজেদের ফেসবুক পেজ থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সেই অনুযায়ী, এক বছরের চুক্তিতে এই দলে খেলতে দেখা যেতে চলেছে জুভিলিচকে। একটা সময় ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-১৮ এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তিনি।
মূলত সেন্টার-ব্যাক হলেও সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ও যথেষ্ট সাবলিল তিনি। ভারতের এই দলে যোগদান করার পূর্বে নিজের দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব এনকে রুডেসের সঙ্গে যুক্ত ছিলেন বছর চৌত্রিশের এই ফুটবলার। আগামী বছরের মার্চ মাসে পর্যন্ত সেই দলের সঙ্গে চুক্তি থাকলেও এবার তাঁর উপরেই ভরসা রাখল গতবারের আইএসএল জয়ীরা।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের