স্কুলে ‘বন্দে মাতরম’ গানে পড়ুুয়াদের সঙ্গে গলা মেলালেন CRPF জওয়ানেরা - 24 Ghanta Bangla News
Home

স্কুলে ‘বন্দে মাতরম’ গানে পড়ুুয়াদের সঙ্গে গলা মেলালেন CRPF জওয়ানেরা

Spread the love

স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আবহে দেশাত্মবোধক সুরে মুখর হলো নিউ টাউন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে CRPF-এর ১৬৭ ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার IEM স্কুলে আয়োজিত হলো এই অনুষ্ঠান। সেখানে গাওয়া হয় ‘বন্দে মাতরম’। এ দিন সকাল সাড়ে ৮টায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। IEM স্কুল ছাড়াও পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীও এতে অংশ নেয়। তবে পড়ুয়াদের সঙ্গে ‘বন্দে মাতরম’ গানে কণ্ঠ মেলান শিক্ষক-শিক্ষিকা এবং CRPF জওয়ানেরা। সূত্রের খবর, স্বাধীনতার ৮০তম বর্ষ উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে নিউ টাউনের স্কুলে এই আয়োজন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *