স্কুলে ‘বন্দে মাতরম’ গানে পড়ুুয়াদের সঙ্গে গলা মেলালেন CRPF জওয়ানেরা
স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আবহে দেশাত্মবোধক সুরে মুখর হলো নিউ টাউন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে CRPF-এর ১৬৭ ব্যাটালিয়নের উদ্যোগে বৃহস্পতিবার IEM স্কুলে আয়োজিত হলো এই অনুষ্ঠান। সেখানে গাওয়া হয় ‘বন্দে মাতরম’। এ দিন সকাল সাড়ে ৮টায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। IEM স্কুল ছাড়াও পাশাপাশি কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীও এতে অংশ নেয়। তবে পড়ুয়াদের সঙ্গে ‘বন্দে মাতরম’ গানে কণ্ঠ মেলান শিক্ষক-শিক্ষিকা এবং CRPF জওয়ানেরা। সূত্রের খবর, স্বাধীনতার ৮০তম বর্ষ উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে নিউ টাউনের স্কুলে এই আয়োজন।