আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ
এই সময়, কোচবিহার: পালাবদলের পরে বিভিন্ন অভিযোগে একাধিক জেলায় তৃণমূল নেতাদের উপরে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। কোচবিহারেও একাধিক নেতা, পঞ্চায়েত সদস্যর উপরে ডিম ছোড়া হয়। এমনকী, প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহও রেহাই পাননি। এর পাশাপাশি কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনাও ঘটেছে।