‘ওর বাবার জন্যই আমরা সর্বস্বান্ত হয়েছিলাম…’, ফারহার অভিযোগ অয়নের বিরুদ্ধে
ফারাহ বলেন, একসময় তাঁদের পরিবার স্বচ্ছল জীবনযাপন করত। কিন্তু ছবির ব্যর্থতার পর পরিস্থিতি এতটাই বদলে যায় যে, রাত নামলেই ভয় কাজ করত তাঁদের মনে। তিনি বলেন, ‘আমরা ধনী পরিবার থেকে হঠাৎই এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে প্রতিদিন বেঁচে থাকাটাই ছিল লড়াই। সূর্য ডুবে গেলে ভয় লাগত, কারণ বাবার মানসিক অবস্থা তখন খুবই খারাপ থাকত।’ তিনি বলেন, “আমাকে অনেকেই নেপো বেবি বলেন। কিন্তু আমি সেই পরিচয় মেনে নিতে পারি না। কারণ আমি বড় হয়েছি অভাবের মধ্যে। বাবা যখন মারা যান, তখন তাঁর পকেটে ছিল মাত্র ৩০ টাকা।’