অভিষেককে ভবানীভবনে তলব
শনিবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ হাজির হয় সিআইডি টিম। সেখান থেকেই কালীঘাটে অভিষেকের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। অভিষেককে একটি নোটিস দেন সিআইডি আধিকারিকরা। বিধানসভায় সই জালিয়াতি সংক্রান্ত মামলাতেই সোমবার অভিষেককে ভবানীভবনে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।