বিরল রেকর্ড নিয়ে ক্রিকেটকে বিদায় ‘ক্যাপ্টেন’ রাহানের - 24 Ghanta Bangla News
Home

বিরল রেকর্ড নিয়ে ক্রিকেটকে বিদায় ‘ক্যাপ্টেন’ রাহানের

Spread the love

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৮ বছর বয়সি এই অভিজ্ঞ প্লেয়ার। শুধু ব্যাটিং নয়, ক্যাপ্টেন হিসেবেও ভারতকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানালেন এক বিরল রেকর্ড নিয়ে। ভারতকে ছয়টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রাহানে। একটিও ম্যাচ হারেননি। চারটি জয় এবং দু’টি ড্র— এই রেকর্ডই তাঁকে এগিয়ে রেখেছে বাকিদের থেকে। অন্তত পাঁচটি টেস্টে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি জয়ের শতাংশের মালিক রাহানেই। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তিরাও নেই এই তালিকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *