সরকারি স্কুলের জমি জবরদখল, কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান
তাঁর বক্তব্য, ‘আবাস যোজনার টাকায় আমি কোনও দোকানঘর নির্মাণ করিনি। স্কুলের জমিও দখল করা হয়নি। বহু বছর আগে বৈধ ভাবে লিজ় নেওয়া জমিতে নিজের টাকায় দোকানঘর তৈরি করেছি।’ অরজিতের দাবি, ব্যক্তিগত বিদ্বেষবশত কয়েক জন গ্রামবাসী তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে গ্রামবাসীকে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট হাই স্কুলের প্রধান শিক্ষক সৌমিক ভৌমিক বলেন, ‘স্কুলের পক্ষ থেকে বহু দিন আগে ওই জমি লিজ় দেওয়া হয়েছিল। তবে আবাস যোজনার অর্থ ব্যবহার করে নির্মাণ হয়েছে কি না, সে বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।’