হার্টের অসুখ সারাতে এসে বাংলাদেশির মৃত্যু, দেহ নিয়ে জটিলতা
মাজেদুল এর আগেও একাধিক বার ভারতে এসেছেন। প্রতিবেশী রাজ্জাক বলেন, ‘শুক্রবার রাতে শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেসে চড়ে বসি। ভোরে ট্রেন বালুরঘাটে পৌঁছলেও মাজেদুলকে ডেকে তুলতে পারিনি। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া মিলছিল না। এরপরই রেলকর্মীদের খবর দেই। রেল পুলিশ ও আরপিএফ বালুরঘাট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাইকমিশন থেকে অনুমতি পেলে দেহ নিয়ে যেতে পারব।’ পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের পরিবারকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।