পরিবর্তনের হাওয়া, রাজনীতির দাপট নেই, নেতা–মন্ত্রীদের ছাড়াই মদনমোহনের রথযাত্রা
এই সময়, কোচবিহার: বৃহস্পতিবার বিকেলে রথে চেপে মাসির বাড়ি গেলেন মদনমোহন। ভক্তদের ভিড়ে মাসির বাড়ি পৌঁছতে রথ সময় নিল প্রায় এক ঘণ্টা। তবে এবার তাৎপর্যপূর্ণ বিষয় হলো, নেতা–মন্ত্রীদের ভিড়ে সমস্যায় পড়তে হলো না সাধারণ ভক্তদের। রাজ্যে পালাবদলের আগে মদনমোহন বাড়িতে রথের দিন পূর্বতন শাসকদলের নেতা, মন্ত্রী, দাপাদাপি লক্ষ্য করা যেত। রথের একেবারে সামনের সারিতে থাকতেন তাঁরা। নেতাদের ভিড়ে রথের দড়ি স্পর্শ করতে হিমশিম খেতে হতো ভক্তদের।