‘ভ্যাকেশন মোড’-এ ইয়ামাল, ঘুরছেন বান্ধবীর হাত ধরে, বিশ্বকাপের আগেই নতুন সম্পর্কে?
FIFA বিশ্বকাপ শুরু হতে বাকি আর প্রায় তিন সপ্তাহ। উত্তেজনার পারদ চড়ছে এখন থেকেই। তবে চিন্তায় রয়েছেন স্পেনের ভক্তরা। চোটের জন্য বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলা অনিশ্চিত তারকা ফুটবলার লামিনে ইয়ামালের। কিন্তু যাঁকে নিয়ে এত চর্চা, সেই ইয়ামাল কিন্তু রয়েছেন ‘ভ্যাকেশন মোড’-এ। গ্রিসের এক দ্বীপে হালকা মেজাজে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। শুধু সেটাই নয়, চর্চা বেড়েছে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে। সেখানে দেখা গিয়েছে স্পেনের ইনফ্লুয়েন্সর ইনেস গার্সিয়ার হাত ধরে ঘুরছেন লামিনে। তবে কি বিশ্বকাপের আগেই নতুন সম্পর্কে জড়ালেন ইয়ামাল?