Weather Update: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা, হু হু করে বাড়তে পারে জলস্তর, কী বলছে হাওয়া অফিস | Weather Update Kolkata West Bengal heavy rail yellow alert in these districts - 24 Ghanta Bangla News
Home

Weather Update: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা, হু হু করে বাড়তে পারে জলস্তর, কী বলছে হাওয়া অফিস | Weather Update Kolkata West Bengal heavy rail yellow alert in these districts

Spread the love

কলকাতা: নিম্নচাপের জেরে গত সপ্তাহে প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে উত্তর থেকে দক্ষিণ। এখনও সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। ফের নতুন করে প্রবল বৃষ্টির (Heavy Rain) সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হলুদ সতর্কবার্তা (Yellow Alert) জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে বৃষ্টির কমলা সর্তকতা (Orange Alert) জারি করা হয়েছে। শনিবার, রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যাচ্ছে, সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর ওড়িশা, ঝাড়খন্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী দু-দিনে এটি ওড়িশা ও ঝাড়খন্ডে অবস্থান করবে এবং ক্রমশ দুর্বল হবে বলে জানা যাচ্ছে। মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। নিম্নচাপ সরে গলেই নিষেধাজ্ঞা উঠে যাবে।

কোথায়, কবে বৃষ্টির সম্ভাবনা

আজ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও হবে বৃষ্টি। পরবর্তী দুদিন বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

উত্তরে ফের ধসের আশঙ্কা

এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- এই চার জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শনিবার ফের অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। রবিবার অতিবৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। সোমবার পর্যন্ত চলবে বৃষ্টি।

পার্বত্য এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বাড়তে পারে। কোথাও কোথাও বিপদ সীমার ওপরে বইতে পারে নদী।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *