Death Sentece: স্ত্রীর প্রেম স্বামীকে জানিয়েছিলেন! সেই নিয়ে সূত্রপাত, ফাঁসির সাজা দিল আদালত | Chinsurah court awards death penalty in 2019 double murder over extramarital affair revelation - 24 Ghanta Bangla News
Home

Death Sentece: স্ত্রীর প্রেম স্বামীকে জানিয়েছিলেন! সেই নিয়ে সূত্রপাত, ফাঁসির সাজা দিল আদালত | Chinsurah court awards death penalty in 2019 double murder over extramarital affair revelation

Spread the love

চুঁচুড়া: স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বামীকে জানিয়ে দেওয়ার ‘অপরাধে’ দুই বন্ধুকে নৃশংসভাবে কোপানো, ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত। ২০১৯ সালের এই চাঞ্চল্যকর খুনের মামলায় মূল অভিযুক্ত অজয় মন্ডলকে ফাঁসির সাজা শোনালেন চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর।

 ২০১৯ সালের ১১ জুলাই চুঁচুড়া আনন্দমঠ এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে অজয় মন্ডলের পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন চুঁচুড়া ঝিলপাড়ের দুই বাসিন্দা অতনু সরকার ও সুরজিৎ মাল। তাঁরা বিষয়টি ওই মহিলার স্বামীকে জানিয়ে দেন। সেই আক্রোশেই ওই দিন রাতে অতনু ও সুরজিতের ওপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় অজয়। দুজনকে এলোপাথাড়ি কোপানো হয়। পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অতনুর; গুরুতর আহত হয়েও অলৌকিকভাবে বেঁচে যান সুরজিৎ।

মামলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় ও সরকারি আইনজীবী দেবেন্দ্র তেওয়ারি জানান, এই মামলায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। অকাট্য তথ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ আখ্যা দিয়ে আদালত আসামি অজয় মন্ডলকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আদালতের এই কঠোর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *