Trinankur Bhattacharya: গাড়ি আছে, বাড়িও আছে, শুধু নেই তৃণাঙ্কুর, রেজাল্টের পর থেকে কোথায় গেলেন তিনি? | Where is trinankur bhattacharya after election - 24 Ghanta Bangla News
Home

Trinankur Bhattacharya: গাড়ি আছে, বাড়িও আছে, শুধু নেই তৃণাঙ্কুর, রেজাল্টের পর থেকে কোথায় গেলেন তিনি? | Where is trinankur bhattacharya after election

Spread the love

হালিশহর: পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের চুনোপুঁটি থেকে বড়-বড় নেতারা। অধিকাংশ যোগদান করছেন বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে। কিন্তু এখনও কয়েকজন নেতা আছেন (শশী পাঁজা, ব্রাত্য বসু, প্রতিকূর রহমান) যাঁরা কার্যত বেপাত্তা। তৃণাঙ্কুর ভট্টাচার্য তারই মধ্যে অন্যতম। কোথায় তিনি?
হালিশহরে তার বাড়ি গিয়েও মিলল না খোঁজ। টিভি৯ বাংলা ছেলের খোঁজ নিতেই মেজাজ হারালেন তৃণাঙ্কুরের বাবা। এলাকার বাসিন্দারাও ভোটের রেজাল্টের পর থেকে তাঁর খোঁজ পাচ্ছেন না।

এ দিন তৃণাঙ্কুরের খোঁজে তাঁর বাড়ি হাজির হয় টিভি ৯ বাংলার প্রতিনিধি। বহুবার ডাকাডাকি করেন। এরপর ঘর থেকে তাঁর বাবা বের হন। তিনি সাফ জানিয়ে দেন, তৃণাঙ্কুর এই বাড়িতে নেই। কলকাতার বাড়িতে আছে। এরপর মেজাজ হারিয়ে তিনি জানান,তৃণাঙ্কুর ভট্টাচার্য কেন এই বাড়িতে নেই বা আসেন না। তিনি বলেন, “ত্রিণাঙ্কুর কলকাতার বাড়িতে আসে। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই আসছে না। পনেরো দিনের মধ্যে একবার আসে। সবটা দেখে। তারপর চলে যায়। বাকি দিন আসে না। যা জিজ্ঞাসা করার ওইখানে গিয়ে করুন।”

এ দিকে স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, “আমি এলাকায় থাকি না। তবে এখানে যতদিন এসেছি দেখতে পাইনি।” আরও একজন বলেন, “অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। ভোটের পর থেকে আর দেখতে পাইনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *