Madan Mitra: মমতার জন্য হোয়াটসঅ্যাপে শুধু একটা শব্দ লিখলেন মদন মিত্র | Madan Mitra writes one word for Mamata Banerjee in whatsapp after joining Ritabrata Bloc
কলকাতা: পদ ছিল না, সেদিনও ছিলেন। হেরে যাওয়ার পরও ছিলেন। মদন মিত্র কালীঘাট ছাড়েননি কোনওদিনই। ৪ মে-র পর যখন একে একে সবাই হাত ছাড়ছেন, সেদিনও মমতার পাশে ছিলেন মদন মিত্র। তৃণমূল হেরে যাওয়ার পর পুরনো দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগঘন পোস্ট করেছেন। কিন্তু বুধবার সকালে বদলে গেল ছবিটা। ঋতব্রত শিবিরে নাম লেখানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লিখলেন একটাই শব্দ।
এদিন যখন মদন মিত্র বিধানসভা থেকে বেরচ্ছেন, তখন দেখা যায়, তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাসে লেখা, SORRY। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কেও মেসেজ করে সরি বলেছেন মদন মিত্র। হাত ছাড়ার পর একটাই বার্তা দিয়েছেন নেত্রীর জন্য।
সবিস্তারে আসছে…