কোভিড হাসপাতাল তৈরির নামে নয়ছয়, জলপাইগুড়ির এসপি-র কাছে আইএমএ
এই সময়, জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডে নাম জড়ানোর পর এবার করোনাকালে কোভিড হাসপাতাল তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রাক্তন চক্ষু বিশেষজ্ঞ, তথা ‘উত্তরবঙ্গ লবি’র মাথা সুশান্ত রায়ের বিরুদ্ধে। এই বিষয়ে মঙ্গলবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জলপাইগুড়ির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়। এদিন জেলা আইএমএ-র সভাপতি মানব ঘোষ এবং সম্পাদক কমলেশ বিশ্বাস পুলিশ সুপারের সঙ্গে দেখা করে টাকা আত্মসাতের অভিযোগ করেন।