Fire: শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন, আতঙ্কে হুড়োহুড়ি – Bengali News | Fire breaks out in food court near Sealdah station
দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল
কলকাতা: শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন। স্টেশনের বাইরে ফুড কোর্টে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি। শনিবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে। নামী চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে খবর।
অফিস ফেরত সময়ে শিয়ালদা স্টেশন চত্বরে আগুনের জেরে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি শুরু হয়। শিয়ালদা স্টেশনে যে জায়গায় আগুন লেগেছে, সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে পারে। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে। রেস্তোরাঁ রয়েছে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে। ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা রয়েছে। প্রয়োজনে আরও দমকলের ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
এই খবরটিও পড়ুন
শিয়ালদা স্টেশনের একদম সামনে ফুড কোর্টে আগুন লাগায় ট্রেনযাত্রীদের মধ্য়েও আতঙ্ক ছড়িয়েছে। যেখানে আগুন লেগেছে, তার আশপাশ দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা। কীভাবে ফুড কোর্টে আগুন লাগল, তা পরে খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে।
