US Tariff on India: ৫০০ শতাংশ শুল্ক থেকে ১০০ শতংশ! তেল কেনায় বড় স্বস্তি পেতে পারে ভারত | Big Relief For India, China As USA Planning to Ease 500 percent Tariff Threat for Buying Russian Oil - 24 Ghanta Bangla News
Home

US Tariff on India: ৫০০ শতাংশ শুল্ক থেকে ১০০ শতংশ! তেল কেনায় বড় স্বস্তি পেতে পারে ভারত | Big Relief For India, China As USA Planning to Ease 500 percent Tariff Threat for Buying Russian Oil

Spread the love

ওয়াশিংটন: ভারত-চিনের উপরে কমতে পারে মার্কিনি শুল্কের চাপ (USA Tariff)। রাশিয়ার কাছ থেকে তেল কেনার (Russian Oil) জন্য ভারত ও চিনের উপরে ৫০০ শতাংশ শুল্ক  (Tariff) চাপানোর যে হুমকি দিয়েছিল আমেরিকা, তা এবার কমে ১০০ শতাংশে নেমে আসতে পারে।

সংশোধিত বিল-

সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, মার্কিন দুই দল, রিপাবলিকান ও ডেমোক্রাটের সেনেটররা রাশিয়া স্যাংশন বিলের সংশোধিত রূপ এনেছে। এই বিল এনেছিলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রাট সেনেটর রিচার্ড ব্লাংমেনথাল। ওই বিলে প্রস্তাব দেওয়া ছিল, যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করবে, তাদের উপরে ৫০০ শতাংশ শুল্ক চাপানো হবে। সেই বিলেই এবার সংশোধন করে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বা ট্যারিফ বসানোর কথা বলা হয়েছে।

কারা রাশিয়ার কাছ থেকে তেল-জ্বালানি কেনে?  

ভারত, চিন, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান সহ একাধিক দেশ রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত ক্রুড তেল কেনে। অন্যদিকে চিন, ফ্রান্স, জাপান, হাঙ্গেরি আর বেলজিয়াম রাশিয়ার কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কেনে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর পরই আমেরিকা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপায়।  মস্কোকে আরও বিপাকে ফেলতে, যে দেশগুলি রাশিয়ার কাছ থেকে তেল বা জ্বালানি কেনে, তাদের উপরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও এগোচ্ছিল না এই শুল্ক-হুমকির জন্যই।

কত শুল্ক বসবে?

এবারের সংশোধনীতে ৫০০ শতাংশ শুল্কের বদলে ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা বলা হয়েছে। এতে রাশিয়ার তেল ও জ্বালানির উপরে নির্ভরশীল দেশগুলির চাপ কমবে।  এই নতুন সংশোধনীতে এও বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে দেশের স্বার্থে কোনও দেশের উপর থেকে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারও করতে পারেন।

ভারতের সুবিধা-

রাশিয়ার ক্রুড তেল আমদানিকারকদের মধ্যে ভারত অন্যতম। এর পরেই রয়েছে চিন। মার্কিন বিলের প্রস্তাবনায় ভারত, চিন সহ একাধিক দেশ, যারা নিয়মিত রাশিয়ার কাছ থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনে, তাদের অনেকটাই স্বস্তি মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *