দুর্নীতিতে জেলযাত্রা এ বার উপাচার্যদের! অডিট করবে ক্যাগ, ঘোষণা জগন্নাথের - 24 Ghanta Bangla News
Home

দুর্নীতিতে জেলযাত্রা এ বার উপাচার্যদের! অডিট করবে ক্যাগ, ঘোষণা জগন্নাথের

Spread the love

রাজ্যের বিজেপি সরকারের দাবি, এই জমানায় শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন এবং রাজনীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা। জগন্নাথের বক্তব্য, ১৫ বছরের তৃণমূল সরকারের পাশাপাশি ৩৪ বছরের বাম সরকারের জমানাতেও প্রশাসনে দুর্নীতি ও শিক্ষায় রাজনীতি ঢুকে পড়েছে। মন্ত্রীর কথায়, ‘ফার্মাসি, আইটিআই, বিএড, পলিটেকনিক কলেজ তৈরি ও বেসরকারিকরণের নামে ডিগ্রির দোকান খোলা হয়েছে গত ১৫ বছরে। আমরা তা নজর রাখছি।’ কলেজ–বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট নিয়ে তাঁর মন্তব্য, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকলে, তবেই তো ছাত্র ভোট হবে! আমার কাছে প্রথম চ্যালেঞ্জ, আকর্ষণ ফেরানো। যখন যথেষ্ট সংখ্যক পড়ুয়া ফিরতে শুরু করবে, কলেজ–বিশ্ববিদ্যালয়ে তখনই ছাত্র ভোট হবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *