Breaking News Live: জেল পালানো তিন বন্দিকে ধরতে অভিযান, চলল গুলি
জেল পালানো তিন বন্দিকে ধরতে অভিযান, চলল গুলি
কর্নাটকের কালাবুরাগি সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যাওয়া তিন বন্দিকে ধরতে পুলিশের বিশেষ অভিযান। বৃহস্পতিবার সকালে হুমনাবাদ রিং রোড শিল্পাঞ্চলের কাছে পলাতক এক বন্দির সন্ধান পায় পুলিশ। আত্মসমর্পণের নির্দেশ দিলে ওই বন্দি পুলিশের উপর হামলা চালায়। এতে দুই পুলিশকর্মী আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে এক বন্দির ডান পায়ে গুলি লাগে। আহত বন্দি ও দুই পুলিশকর্মীকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলেই বর্তমানে স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
#WATCH | Kalaburagi, Karnataka: On three convicted prisoners escaping from Kalaburagi Central Prison, Kalaburagi City Police Commissioner, Sharanappa S D, says, "In connection with the escape of three convicted prisoners from Central Prison Kalaburagi, a case was taken up, and a… pic.twitter.com/W5GIuRJmDG
— ANI (@ANI) July 15, 2026
আজ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আদালতের নির্দেশ মেনে আজ বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে CID।
দাগী অপরাধী নীতীশ কৌশল FBI-এর ওয়ান্টেড তালিকায়
FBI-এর ওয়ান্টেড তালিকায় আরও এক ভারতীয়ের নাম। পাঞ্জাবের বাসিন্দা নীতীশ কৌশলকে খুঁজছে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই। খুন, অপহরণ, মাদক পাচার, তোলাবাজি, অস্ত্র পাচার, অর্থপাচার এবং মানব পাচারের মতো একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট-সহ বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল নীতিশ বলে দাবি এফবিআইয়ের।
FBI tweets, "Nitish Kaushal is wanted by the FBI for his alleged involvement in a transnational criminal organization engaged in, among other things, acts involving murder, kidnapping, drug trafficking, extortion, weapons trafficking, money laundering, and human smuggling. This… pic.twitter.com/H752ySe2i0
— ANI (@ANI) July 15, 2026