বাসে অপেক্ষায় স্কালোনি, বাইরে সাক্ষাৎকারে ব্যস্ত মেসিরা, এর পরে রেগে যা করলেন কোচ…
ইংল্যান্ড ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ
সেমিফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি স্কালোনি। তাঁর মতে, এই ম্যাচকে অন্য কিছুর রূপ দেওয়ার প্রয়োজন নেই। স্কালোনি বলেন, ‘এটা শুধু একটা ফুটবল ম্যাচ। এটাকে অন্য কিছু বানানোর দরকার নেই। আমরা একটি দুর্দান্ত দলের বিরুদ্ধে খেলতে নামছি। ওদের কোচকেও আমি খুব সম্মান করি। এটা শুধু ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।’
ইতিহাসে ভরা আর্জেন্তিনা-ইংল্যান্ড লড়াই
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্তিনা ও ইংল্যান্ডের বেশ কয়েকটি স্মরণীয় লড়াই রয়েছে। ১৯৬৬ সালে বিতর্কিত কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে জিতেছিল ইংল্যান্ড। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো মারাদোনার (Diego Maradona) ‘হ্যান্ড অফ গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ফুটবল ইতিহাসের অংশ হয়ে আছে। সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল আর্জেন্তিনা।
১৯৯৮ সালে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে জেতে আর্জেন্তিনা। আবার ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে ডেভিড বেকহ্যামের (David Beckham) পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জেতে ইংল্যান্ড।