UPDATE Mamata Banerjee: হাসপাতাল থেকে বেরোলেন মমতা, থিক থিক করছে মানুষের ভিড় – Bengali News | Bengal Chief Minister Mamata Banerjee Sustains Major Injury Admitted at sskm UPDATE
এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
কলকাতা: বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসএসকেএম হাসপাতালে ভর্তি তিনি। বৃহস্পতিবার রাতে মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে উডবার্নে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ওপিডি বিল্ডিংয়ে। মাথায় ব্যান্ডেজ। হুইল চেয়ারে বসিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়।
সর্বশেষ আপডেট প্রথমে
- মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। জেনারেল সার্জারি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারির পরামর্শ নেওয়া হচ্ছে।
- হুইল চেয়ারে ওপিডিতে আনা হলেও সেখান থেকে গাড়িতে তোলা হয় তাঁকে। মুখ্যমন্ত্রীর গাড়িতেই তোলা হয় মমতাকে।
- ওপিডি নিউরো ব্লকে নিয়ে যাওয়া হয় মমতাকে। সেখান থেকে ফের বের করে নিয়ে যাওয়া হল।
- মুখ্যমন্ত্রীর ক্ষতস্থানে খুব যন্ত্রণা রয়েছে। আমার সঙ্গে কথা বলেছেন একটু। খুবই ব্যথা। অবস্থা স্থিতিশীল কি না চিকিৎসকরা বলবেন : ফিরহাদ হাকিম