Dolphin Oil: জার-জার লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ডলফিনের তেল, জানেন কী কাজে লাগে? – Bengali News | Two jar Dolphin oil recover from malda
মালদহ: ডলফিনের তেল পাচারের অভিযোগ। তবে বনদফতরের হাতে এল সেই জার। তিন জার ডলফিনের তেল উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় গ্রেফতার দুই। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরে মালদহ জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেফতার করেছে কালিয়াচক এবং মালদার বনদফতরের আধিকারিকরা।
অভিযুক্তদের মধ্যে একজনের নাম ক্ষুদিরাম মণ্ডল (৫৬), অন্যজন, সুজিত চৌধুরী (৬৪)। জানা যাচ্ছে, বনদফতরের লোকজন পৌঁছয় শুকুল্লাপুর। সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত ডলফিনের তেল উদ্ধার করেন বনদফতরের আধিকারিকরা। সঙ্গে সুজিত আর ক্ষুদিরামকে গ্রেফতার করেন তাঁরা। গতকাল অর্থাৎ বুধবার ধৃত দুইজনকে নিয়ে যাওয়া হয় মালদা শহরের ভবানী মোড়ে বন দফতরের রেঞ্জ অফিসে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। এর পিছনে বড় চক্র আছে বলে বলে মনে করা হচ্ছে।
এই তেল কী কাজে লাগে?
ডলফিনের তেলকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। চর্বি গলিয়ে তেল তৈরি করা হয়। সেই তেলকেই বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মূলত, এই তেল অতীতে কিছু জায়গায় এই তেল দিয়ে জ্বালানি তৈরি করা হত। কখনও আবার প্রদীপও জ্বালানো হয়। এর পাশাপাশি বিভিন্ন ওষুধ ও যেমন গাঁটে ব্যথা সারাতেও এই তেল ব্যবহার করা হয়। তবে ডলফিন শিকার বর্তমানে বেআইনি।
কত দাম এই তেলের?
এই তেলের সঠিক দাম কত তা ঠিকমতো জানতে পারা না গেলেও, ইন্টারনেটের তথ্য বলছে, এক লিটার তেলের দাম ৮২৫ টাকা হলেও হতে পারে।