বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ২ বছর উচ্চশিক্ষায় ছাড়পত্র নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জগন্নাথ পরে জানান, তাঁরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে নন। কিন্তু কোয়ালিটি এডুকেশনের সঙ্গে তাঁদের সরকার কোনও ভাবেই সমঝোতা করবে না। বাংলার শিক্ষা ব্যবস্থাকে দেশ ও বিশ্বের মানচিত্রে তুলে ধরতেই এই উদ্যোগ। সূত্রের খবর, এই ইনস্পেকশনের তালিকার মধ্যে থাকবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, বিএড, ফার্মাসি, ডিএলএড, আইন এবং বিশ্ববিদ্যালয়গুলি। রাজ্যের আইন অনুযায়ী, কোনও বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করতে গেলে রাজ্য সরকারের ছাড়পত্র বা এনওসি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু শিক্ষা দপ্তর মনে করছে, গত কয়েক বছরে এমন অনেক প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয়েছে, যারা কোয়ালিটি এডুকেশন দেওয়ার বদলে পড়ুয়াদের থেকে কেবল লক্ষ লক্ষ টাকা তুলেছে। বদলে পরিকাঠামোর উন্নয়ন করেনি। এবার সেখানেই বেড়ি পরাতে চাইছে রাজ্য সরকার।