ফাঁকা অফিস, এমপি-রা কোথায়! হাটগাছায় এনসিপিআইয়ের সেই অফিস
তাঁরা জানান, তৃণমূলের ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার পরে তাঁদের অনেকেই ভেবেছিলেন, এ বার ওই অফিসে এমপি-দের যাতায়াত বাড়বে। যার সুবাদে বদলাবে রাস্তাঘাটের হাল। কিন্তু মাসখানেক কেটে যাওয়ার পরেও দলে যোগ দেওয়া সাংসদরা উঁকিও মারতে না-যাওয়ায় অনেকের গলায় হতাশার সুর। সোমবার দুপুরে দেখা গেল, পার্টি অফিস প্রায় ফাঁকা। আশপাশে কারও দেখা নেই। গেটে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দা বাবুরাম বোধক, অখিল গিরিরা জানান, তৃণমূলের ২০ জন সাংসদ যোগ দেওয়ার পরে এ পর্যন্ত তাঁরা শুধু বাইরে থেকে আসা সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরই দেখেছেন! মাঝেমধ্যে পার্টি অফিসের ছবি তুলে নিয়ে যান ইউটিউবাররা। কিন্তু যাঁদের যোগদান নিয়ে এত আলোচনা, সেই সাংসদদের কাউকে দেখা যায়নি।