ইরাকের বন্দরে জাহাজবন্দি বাঙালি নাবিক - 24 Ghanta Bangla News
Home

ইরাকের বন্দরে জাহাজবন্দি বাঙালি নাবিক

Spread the love

তিন মাসের অতিরিক্ত মাইনের অঙ্কটা রীতিমতো লোভনীয়! কিন্তু জীবনের চেয়েও বেশি দামি নাকি— বলেই ফেললেন ইরাকের উপকূলে জাহাজবন্দি বাঙালি নাবিক। তার চেয়েও বড় হতাশা— কখন, কোথায় পাড়ি দিতে হবে, কিছুই জানা নেই। ওই নাবিকের কথায়, ‘উপর মহল থেকে শুধু বলা হয়েছে, ২ মিলিয়ন ব্যারেল তেল ভরা হয়ে গেলে ফার ইস্টের দিকে পাড়ি দিতে হবে।’ ‘ফার ইস্ট’ মানে চিন বা জাপান হতে পারে। আবার কোরিয়া, ভিয়েতনামও হতে পারে। ধোঁয়াশাটা শুধু গন্তব্য নিয়ে নয়, বাঙালি নাবিকের কথায়, ‘কোন রুট দিয়ে আমাদের হরমুজ় পেরোতে হবে, সেটাও আগাম কিছু বলা হচ্ছে না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *