বিশ্বকাপে ব্যর্থতার পরে প্রাণনাশের হুমকি কলম্বিয়ার ফুটবলারকে
বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে কলম্বিয়া। এ বার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। কলম্বিয়ার মিডফিল্ডার হামিন্তন কাম্পাজ় ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ফিরেছে ১৯৯৪ সালের বিশ্বকাপের আন্দ্রেস এস্কোবারের স্মৃতি। সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে এক্সট্রা টাইমে সহজ সুযোগ নষ্ট করেন কাম্পাজ়। এই ঘটনার পরেই কাম্পাজ়কে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষ, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়। হামিন্তন কাম্পাজ়ের সঙ্গে ঘটা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন।