প্যারিসের মঞ্চে ভারতীয় ফ্যাশনের জয়গান
অন্য দিকে, প্যারিসের একই মঞ্চে নিজের নতুন সংগ্রহ ‘দেবী: দ্য ইটারনাল মিউজ়’ নিয়ে হাজির হন ডিজ়াইনার রাহুল মিশ্র। তাঁর এই ফল–উইন্টার ২০২৬ কালেকশন শুধু পোশাকের প্রদর্শনী ছিল না, বরং ভারতীয় সংস্কৃতি, ইতিহাস এবং নারীশক্তির এক শিল্পসম্মত প্রকাশ। রাহুল মিশ্র তাঁর এই সংগ্রহের অনুপ্রেরণা খুঁজে পেয়েছেন ভারতের প্রাচীন মন্দিরের ভাস্কর্যে। শতাব্দী প্রাচীন পাথরের মূর্তির সৌন্দর্য, অলঙ্করণ এবং শিল্পরীতিকে তিনি কাপড়ের উপর ফুটিয়ে তুলেছেন। সূক্ষ্ম কারুকাজ, ত্রিমাত্রিক নকশা এবং নিখুঁত হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে প্রতিটি ডিজ়াইনে ভারতীয় ঐতিহ্যের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও রাহুল মিশ্রের এই সংগ্রহ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। শুধু বিদেশের দর্শকই নন, ভারতীয়রাও গর্বের সঙ্গে তাঁর এই সাফল্য উদ্যাপন করেছেন। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে এত সুন্দর ভাবে তুলে ধরার নজির খুব কমই দেখা যায়।