বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ভ্রূকুটি, দুর্যোগের কালো মেঘ উত্তরেও? - 24 Ghanta Bangla News
Home

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ভ্রূকুটি, দুর্যোগের কালো মেঘ উত্তরেও?

Spread the love

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে বুধবারই নিম্নচাপে পরিণত হতে পারে

নিজস্ব চিত্রছবি: অর্ণব চক্রবর্তী

Authored By:

Published on

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রূকুটি। দিন কয়েক আগেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছিল বাংলা। ফের নয়া এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারই সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার এর প্রভাবেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও।

কলকাতায় কী পরিস্থিতি?

আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বুধবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশের আশেপাশে থাকবে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও শহরের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আজ, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কম হতে পারে।

Kolkata Rain

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, উত্তাল সমুদ্র, ভারী দুর্যোগের সম্ভাবনা বাংলায়?

Kolkata Rain

সারাদিনই মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরে কেমন থাকবে আবহাওয়ার ‘মুড’?

Kolkata Rain

মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি কলকাতায়, উত্তরে ভারী দুর্যোগের আশঙ্কা, দক্ষিণে কী অবস্থা?

উত্তরে কেমন থাকবে পরিস্থিতি?

উত্তরবঙ্গেও বুধবার বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *