নজির গড়ার দিনে লর্ডসে সেঞ্চুরি হারালেন স্মৃতি
এই সময়: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টের সিরিজ়ে নেমে নতুন নজির গড়লেন ভারতের ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। ৩০০ নম্বর আন্তর্জাতিক ম্যাচ খেললেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার লর্ডসে প্রথমবার টেস্ট খেলছে ভারত। স্মৃতি সবচেয়ে কম বয়সে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন। তাঁর বয়স এখন ২৯ বছর ৩৫৭ দিন।