সামুদ্রিক প্রাণীর নামও ‘ভোজ়িনহা’, বিশ্বকাপ শেষে বিশেষ পুরস্কার কেপ ভের্দের গোলকিপারকে - 24 Ghanta Bangla News
Home

সামুদ্রিক প্রাণীর নামও ‘ভোজ়িনহা’, বিশ্বকাপ শেষে বিশেষ পুরস্কার কেপ ভের্দের গোলকিপারকে

Spread the love

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিং করে আলোচনার কেন্দ্রে উঠে আসা ৪০ বছর বয়সি এই ফুটবলারের নামেই নতুন আবিষ্কৃত একটি সি স্লাগ বা সামুদ্রিক মোলাস্কের নাম রাখা হয়েছে Aldisa vozinhai।

বিজ্ঞানেও জায়গা করে নিলেন ভোজ়িনহা

স্প্যানিশ সামুদ্রিক জীববিজ্ঞানী হেসুস অর্তেয়া (Jesús Ortea) নতুন প্রজাতিটির নামকরণ করেছেন। মাত্র চার মিলিমিটার আকারের লাল রঙের এই সি স্লাগটি আগে বিজ্ঞানের কাছে সম্পূর্ণ অজানা ছিল।

প্রাণীটির সন্ধান মেলে কিউবার হাভানার উপকূল এবং ক্যারিবীয় অঞ্চলের গুয়াদেলুপ দ্বীপের কাছাকাছি সমুদ্রে। পরে অর্তেয়া তাঁর প্রকাশিত গ্রন্থ Historias de la Bioadversidad-এ নতুন প্রজাতিটির আনুষ্ঠানিক বৈজ্ঞানিক বর্ণনা প্রকাশ করেন।

বিশ্বকাপ চলাকালেই বইটি প্রকাশ করা হয়। সময় নির্বাচনও ছিল একেবারে পরিকল্পিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *