পিচ উঠে গর্তে ভরেছে রাস্তা, বাড়ছে দুর্ঘটনাও
চন্দ্রকোনা-১ ব্লকের জগন্নাথপুর থেকে সীতারামপুর পর্যন্ত রাস্তাটি তৈরি হয়েছিল ২০১৭-১৮ অর্থ বর্ষে। জগন্নাথপুর থেকে পাইকপাড়া, কুলদহ হয়ে সীতারামপুর যায় রাস্তাটি। জেলা পরিষদের অধীনে থাকা রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি করা হয়েছিল। মোরামের উপরে চড়েছিল পিচ। গ্রামবাসীরা প্রথমে বেশ খুশিই হয়েছিলেন। গ্রামবাসীরা জানিয়েছেন, বছর ঘুরতে না ঘুরতেই ধীরে ধীরে পিচ উঠতে শুরু করে রাস্তার।