‘প্রতারণার শিকার…’, পৃথ্বীর হবু স্ত্রীর বিস্ফোরক পোস্টে চাঞ্চল্য
পৃথ্বী শ’কে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তাঁর বাগদত্তা আকৃতি আগরওয়ালের একটি রহস্যময় বার্তাকে কেন্দ্র করেই ঝড় বয়ে চলেছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় আকৃতি লিখেছেন, তিনি একাধিক বার প্রতারণার শিকার হয়েছেন এবং ‘সব গুজবই সত্যি’। যদিও তিনি কারও নাম নেননি, তবু অনেকেই সেই পোস্টকে পৃথ্বীর সঙ্গে জুড়ে দেখছেন। তবে এই বিষয়ে এখনও পৃথ্বী বা আকৃতির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।