Durga Puja | চক্রবেড়িয়া সর্বজনীনের পুজো কমিটি থেকে ছাঁটা হলো মমতা ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলারকে
পুজোটাকে পুরোপুরি রাজনৈতিক করে দিয়েছিল। আমাদের পুজোটাকে বিক্রি করে দিয়েছিল। নিজের পাড়াতেই নিজেরা পর হয়ে ছিলাম। অভিযোগের পাহাড়। পুজো কমিটি থেকে সকল সদস্য মিলেই বের করে দিলেন মমতা ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলার অসীম বসুকে।