‘The Calcutta Files ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে গৌরব, বড়পর্দায় নতুন চমক - 24 Ghanta Bangla News
Home

‘The Calcutta Files ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে গৌরব, বড়পর্দায় নতুন চমক

Spread the love

পরিচালক শৌভিক দে-র ‘দ্য ক্যালকাটা ফাইলস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গৌরব। বড়পর্দার ব্যস্ততার মাঝেও ছোটপর্দায় ফেরার ইঙ্গিত দিলেন অভিনেতা।

কলকাতা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব এবার বড়পর্দার নতুন অধ্যায়ে। পরিচালক শৌভিক দে-র আসন্ন ছবি ‘দ্য ক্যালকাটা ফাইলস’-এর (The Calcutta Files ) শুটিং শুরু হতে চলেছে, আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

শেষবার গৌরবকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘পুবের ময়না’-য়। এরপর ‘রঙ্কিনী ভবন’ ছবিতে শ্যামৌপ্তি মুদলীর সঙ্গে তাঁর জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার নতুন ছবিকে ঘিরে বাড়ছে প্রত্যাশা।

অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার

‘দ্য ক্যালকাটা ফাইলস’-এ গৌরবের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, লাবণী সরকার-সহ একাধিক অভিজ্ঞ অভিনেতা। ছবির গল্প ও চরিত্র নিয়ে এখনই নির্মাতারা বিস্তারিত কিছু জানাতে না চাইলেও, গৌরবের চরিত্রটি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

Also Read | সত্যজিৎ-ঋত্বিকের বাংলা সিনেমা আজ কেন পরিচয়ের সংকটে লড়ছে

ছোটপর্দা ছাড়ছেন না গৌরব

ছোটপর্দায় আর দেখা যাবে না কি? এই প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, “শিল্পী হিসেবে বিভিন্ন মাধ্যমে কাজ করার ইচ্ছা তো থাকবেই। আর ছোটপর্দায়ও কাজ করব। কেন করব না? তবে এখন মাসের ৩০ দিন ছোটপর্দাকে দিতে পারব না। কারণ, পরপর বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে হাতে।”

১৪ বছরের অভিনয় সফরের কথা

নিজের অভিনয়জীবনের কথা বলতে গিয়ে গৌরব বলেন, “আমি প্রথমে থিয়েটার করতাম। তারপর ছোটপর্দায় অভিনয় শুরু করি। আমার অভিনয়জীবনের ১৪ বছর হয়ে গেল। কোনও দিন ভাবিনি যে ছোটপর্দায় এতটা সফল হব।”

থিয়েটার থেকে টেলিভিশন, আর এখন বড়পর্দায় একের পর এক কাজের সুযোগ পেয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত।

Also Read | শুধু সুপারস্টার নন, উদার মনেও ‘কিং’ শাহরুখ! ফারাহর অজানা গল্প ভাইরাল

অপেক্ষায় অনুরাগীরা

একদিকে একাধিক নতুন ছবির কাজ, অন্যদিকে ভবিষ্যতে ছোটপর্দাতেও ফেরার আশ্বাস। সব মিলিয়ে গৌরবের কেরিয়ারের নতুন অধ্যায় ঘিরে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। এখন অপেক্ষা ‘দ্য ক্যালকাটা ফাইলস’-এর আনুষ্ঠানিক ঘোষণা ও মুক্তির তারিখের।

Also Read | জীবনে ফের বসন্ত! ষাটে এসে গৌরীর সঙ্গে গাঁটছড়া! কবে বিয়ে করছেন আমির?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *