মেসির শহরের ছোঁয়াতেই নকআউটে ইকুয়েদর - 24 Ghanta Bangla News
Home

মেসির শহরের ছোঁয়াতেই নকআউটে ইকুয়েদর

Spread the love

ইকুয়েদর টিমে কোনও দিনই সে রকম বড় তারকাকে খেলতে দেখা যায়নি। সবার সেরা ছিলেন অবশ্যই আন্তনিও বালেন্সিয়া। ২০০৬ সালের নক আউটে যাওয়া টিমের সদস্য ছিলেন। দীর্ঘ দিন ম্যানচেস্টারে ইউনাইটেডে স্যর অ্যালেক্স ফার্গুসনের পছন্দের ফুটবলার ছিলেন। পরে ইকুয়েদরে খেলেছেন এনের বালেন্সিয়া, যিনি এখনকার টিমেও আছেন। যদিও তাঁদের মধ্যে কোনও আত্মীয়তার সম্পর্ক ছিল না। ২০২৬ সালের এই টিমে ইউরোপে খেলা মোটামুটি নামী ফুটবলার বলতে তিন জন— পিএসজির উইলিয়ান পাচো, চেলসির মোজ়েস কাইসেদো ও আর্সেনালের পিয়েরো ইনকাপি। বাকি ফুটবলারদের কেউ খেলেন ইউরোপের ছোট ক্লাবে, অনেকে আর্জেন্তিনা ও ব্রাজ়িলের ক্লাবে। এই সব ফুটবলাররাই কাঁধে–কাঁধ লাগিয়ে লড়লেন জার্মানদের বিরুদ্ধে। ম্যাচের কোনও কোনও সময়ে মনে হয়েছে, জার্মানি নাস্তানাবুদ হবে। হয়েওছে সে রকমটা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *