Venezuela Twin Earthquake: পৃথিবী ধ্বংসের ছবি যেন! রাস্তা মাঝ বরাবর ভেঙে হাঁ, বিল্ডিংগুলি মিশে গেল ধুলোয়! জোড়া ভূমিকম্পে এমন বিপর্যয় আগে কেউ দেখেনি... | Apocalyptic Scenes in Venezuela as Twin Earthquakes Rip Through Region, Massive Destruction Reported - 24 Ghanta Bangla News
Home

Venezuela Twin Earthquake: পৃথিবী ধ্বংসের ছবি যেন! রাস্তা মাঝ বরাবর ভেঙে হাঁ, বিল্ডিংগুলি মিশে গেল ধুলোয়! জোড়া ভূমিকম্পে এমন বিপর্যয় আগে কেউ দেখেনি… | Apocalyptic Scenes in Venezuela as Twin Earthquakes Rip Through Region, Massive Destruction Reported

Spread the love

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস গোটা শহর।Image Credit: PTI

কারাকাস: ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায় (Venezuela Earthquake)। নিমেষ তছনছ হয়ে গেল গোটা দেশ। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধান , তার মধ্যেই জোরাল ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প হয়। ‘ডাবলেট’ ভূমিকম্পে (Doublet Earthquake) কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ।

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার রাস্তাগুলি মাঝ বরাবর ভেঙে দুই খণ্ড হয়ে গিয়েছে। বিল্ডিংগুলি ভেঙে টুকরো হয়ে গিয়েছে, কোনও কোনও বিল্ডিং সম্পূর্ণ ধসে গিয়েছে। কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা।

সাধারণত জোরাল ভূমিকম্পের পর আফটার শক হয়। এক্ষেত্রে মূল ভূমিকম্পের আগেই জোরাল ভূমিকম্প হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের (USGS) তথ্য অনুযায়ী, ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্পটি সান ফেলিপে-র কাছে হয়, এটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এর ৩৯ সেকেন্ড বাদেই ৭.৫ মাত্রার ভূমিকম্প হয় ইয়ুমারে-তে। ৪৫ কিলোমিটারের ব্যবধানে দুটি ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের গভীরতাও আলাদা ছিল। শুধু ভেনেজুয়েলাই নয়, প্রতিবেশী দেশ কলোম্বিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে এটিকে ডাবলেট ভূমিকম্প বলেই উল্লেখ করেছে। ৭.২ মাত্রার ফোরশকের ৩৯ সেকেন্ড পরেই ৭.৫ মাত্রার আসল ভূমিকম্প হয়। এত জোরাল পরপর দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর মিললেও, এই সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে বলেই আশঙ্কা। আহত অন্তত ৭০০। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই অন্যান্য দেশ থেকেও উদ্ধারকারীরা আসছে সাহায্য করতে।

এদিকে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভেনেজুয়েলার বিপর্যয়ের খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত বলেই তিনি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের যে ভয়ঙ্কর ভিডিয়োগুলি ধরা পড়েছে, তাতে শুধু বিল্ডিং ভেঙে পড়াই নয়, রাস্তা ভেঙে দুই খণ্ড হয়ে গিয়েছে। হাঁ হয়ে রয়েছে রাস্তা গুলি। সবথেকে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে বিমানবন্দরে। ভেঙে পড়তেই সাদা ধোঁয়ায় ভরে যায় সব জায়গায়। যাত্রীরা আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। থরথরিয়ে কাঁপছিল মাটি, লোকজন কম্পনের জেরে মাটিতে ছিটকে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *