Gold Price Hike: ১ লাখের আরও কাছে পৌঁছে গেল সোনার দাম! ১০ গ্রাম সোনা কিনতেই চোখে জল আসবে – Bengali News | Gold Price Hiked Continuously, Gold Rate Hiked by 100 rs, Silver Price lowered by 100 rs, Check Today’s Gold Silver Rate in Kolkata
কলকাতা: বিয়ের মরশুম চলছে, এদিকে স্বস্তি নেই সোনার দামে। হু হু করে বেড়েই চলেছে সোনার দাম। লাগাতার দাম বাড়তে বাড়তে প্রায় ৯০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে পাকা সোনার দাম। রুপোর দামও লাখের গণ্ডি পার করেছে। যাদের এই সময়ে সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা, তাদের খরচ অনেকটাই বাড়তে চলেছে। আজকের সোনা -রুপোর দর কত রয়েছে, জেনে নিন-
২২ ক্যারেট সোনার দাম-
আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৮ হাজার ৭১ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮০ হাজার ৭১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৭ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে। ১ গ্রাম সোনার দাম পড়বে ৮ হাজার ৮০৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৮৮ হাজার ৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম পড়বে ৮ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৬০৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
রুপোর দাম-
সোনা দামি হলেও, সামান্য সস্তা হয়েছে রুপো। ১০০ গ্রাম রুপোর দাম পড়বে ১০ হাজার ৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ১ লক্ষ ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।
