তাঁর জায়গায় সায়নী! তৃণমূলের তালিকা প্রকাশের মিমি দেখা করলেন কার সঙ্গে? – Bengali News | Who mimi chakraborty meet after not getting selected as tmc candidate in upcoming election
সাংসদ পদ ছাড়ার কথা কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠিও দেন তিনি। বিস্ফোরক সেই চিঠির বয়ানে মিমি লেখেন, “গত পাঁচ বছরে আমাকে রাজনৈতিকভাবে অপদস্থ করা হয়েছে। আমি দলের সৈনিক হিসেবে থাকব। এই অপমান, উপেক্ষা আর নিতে পারছি না।” এর পরেই এ দিন ব্রিগেডের মঞ্চে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন যাদবপুর কেন্দ্রে মিমিকে প্রার্থী হিসেবে দাঁড় না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তৃণমূল। ওই কেন্দ্রে তাঁর বদলে লড়বেন আর এক অভিনেত্রী তথা তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এ দিন মঞ্চেও অনুপস্থিত ছিলেন মিমি। বরং এই রবিবার কাটল তাঁর কোথায়? কার সঙ্গে সময় কাটালেন তিনি।
তাঁর ইনস্টাগ্রাম বলছে, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গেই মজার রবিবার কাটিয়েছেন মিমি। শুধু কি তাই? ক্যাপশনে ‘আনন্দের রবিবার’ লিখতেও ভোলেননি তিনি। তবে গতকাল অর্থাৎ শনিবার ইনস্টাগ্রাম থেকে একটি পোস্ট করেছিলেন মিমি। লিখেছিলেন, “মনে রাখবেন এক খারাপ লাগা আরও খারাপ লাগার জন্ম দেয়। অসুখী যদি থাকতে শুরু করে আরও খারাপ লাগা ঘিরে ধরবে। ভয় ঘিরে ধরবে আরও ভয় করবে। তাই আনন্দে থাকলে আরও আনন্দ আসবে। ভালবাসা আরও ভালবাসা সঙ্গে নিয়ে আসবে।” একই সঙ্গে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন বাংলার দুই সুন্দরী অভিনেত্রী মিমি ও নুসরত। মিমি স্বইচ্ছায় সাংসদ পদের প্রার্থী হওয়া থেকে অব্যাহতি চাইলেও নুসরতকে এমনটা করতে দেখা যায়নি। তবে বিগত বেশ কিছু সময় ধরেই সন্দেশখালি ইস্যু নিয়ে তাঁর উপর সঞ্চারিত হচ্ছিল ক্ষোভ। এ দিন নুসরতকেও বসিরহাটে দাঁড় করায়নি তৃণমূল। বরং তাঁর জায়গায় এসেছেন হাজি নুরুল ইসলাম। অন্যদিকে তৃণমূলের তারকা চমকে এবার সংযুক্ত হয়েছেন নতুন এক নাম, তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে প্রার্থী হচ্ছেন তিনি।
সক্রিয় রাজনীতির মঞ্চ থেকে আপাতত খানিক বিরতি নিয়েছেন মিমি। এই মুহূর্তে হাতে রয়েছে বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজের কাজ। তাঁর এই সিদ্ধান্ত আগামী দিনে তাঁকে কোন খানে নিয়ে যায়, সে উত্তর অবশ্য রয়েছে সময়ের হাতে।
