লকাররুমে হাতে লেখা চিঠি, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে শান্তির বার্তা ইরানের
লস অ্যাঞ্জেলেসে ইরান কেন ঘরের মাঠের পরিবেশ পেয়েছিল?
গ্রুপ পর্বে SoFi স্টেডিয়ামে আর কোনও ম্যাচ নেই ইরানের। তাই রবিবার শেষ ম্যাচে এই বার্তা দিয়েছে ইরান ফুটবল টিম। বেলজিয়াম ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে সমর্থকরা মাঠে এসে ইরানের হয়ে গলা ফাটিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানানো হয় এই চিঠিতে।
লেখা ছিল, ‘ইরানের প্রত্যেক সমর্থককে ধন্যবাদ, যাঁরা এই ১৮০ মিনিটে নিজেদের উজাড় করে আমাদের সমর্থন করেছেন। পৃথিবীর সব দেশের মধ্যে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’