Doctor’s Protest: কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা, এবার আরও বড় পথে আন্দোলন, সেটাও জানালেন… – Bengali News | Doctors protest The junior doctors called off the strike, this time the movement is on a bigger path, also informed that…
কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরাImage Credit source: TV9 Bangla
কলকাতা: কর্মবিরতি তুলে নিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলায় অবস্থানে বিক্ষোভে আন্দোলনকারীরা। ঘড়ি নিয়ে ধর্মতলায় অবস্থান বিক্ষোভে সামিল আন্দোলনকারীরা। আন্দোলনকারী চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, ”
আমরা ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলনের ৫৮তম দিনে পড়েছি। আমরা মহালয়ার দিন মহা সমাবেশ থেকে কিছু ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম, আমাদের আন্দোলন, আর একটাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করার দাবিতে।”
তিনি আরও বলেন, “আমাদের দশ দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি, ন্যায়বিচার। বাকি সব দাবি জড়িয়ে রয়েছে, আর একটাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য।”
বিস্তারিত আসছে…