Jalpaiguri: সরকারি বাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪, ৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর | Govt By hits trailer in Jalpaiguri, 4 death, many injured some of them critical
ময়নাগুড়ি: বৃষ্টির আবহাওয়ার মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেল সরকারি বাস। দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে দ্রুতগতির বাস। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। একাধিক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি।
দুর্ঘটনাগ্রস্ত সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। অপরদিকে ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কে একটি ট্রেলার দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটি ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। সরকারি বাসের পাশের দিকের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
সবিস্তারে আসছে…