PM Kisan Yojana Benefits: অ্যাকাউন্টে এখনও ঢোকেনি PM Kisan Yojana-র ২০০০ টাকা? এই সমস্যা হয়েছে কি না, দেখুন তো... | PM Kisan Yojana Installment Delayed? Here's Why Rs 2,000 May Not Have Reached Your Account - 24 Ghanta Bangla News
Home

PM Kisan Yojana Benefits: অ্যাকাউন্টে এখনও ঢোকেনি PM Kisan Yojana-র ২০০০ টাকা? এই সমস্যা হয়েছে কি না, দেখুন তো… | PM Kisan Yojana Installment Delayed? Here’s Why Rs 2,000 May Not Have Reached Your Account

Spread the love

নয়া দিল্লি: দেশের কৃষকদের উপহার। হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi) ২৩তম কিস্তি রিলিজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইতিমধ্যেই দেশের কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে কিস্তির দুই হাজার টাকা। যদি কারোর অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে তিনি কী করবেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট ১৮ হাজার ৮৮০ কোটি টাকা রিলিজ করেছেন পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তির জন্য। মোট ৯ কোটি ৪৪ লক্ষ কৃষক এই স্কিমে আর্থিক সুবিধা পাবেন। পিএম কিসান যোজনায় প্রতি বছর কৃষকদের ছয় হাজার টাকা করে দেওয়া হয়। মোট তিন কিস্তিতে এই টাকা দেওয়া হয়। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হয়, যাতে অন্য কারোর হাতে কৃষকদের টাকা চলে না যায়।

যদি এখনও পর্যন্ত পিএম কিসান যোজনার দুই হাজার টাকা অ্যাকাউন্টে না এসে থাকে, তাহলে এই বিষয়গুলি একবার খতিয়ে দেখা দরকার-

  •  বহু ক্ষেত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেইল ভুল থাকে বা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে টাকা আটকে যেতে পারে।  তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় আছে কি না, তা যাচাই করা দরকার।
  •  পিএম কিসান যোজনার টাকা পাওয়ার জন্য অ্যাকাউন্টে ই-কেওয়াইসি আপডেট রাখা বাধ্যতামূলক। যদি কেউ ই-কেওয়াইসি না করেন, তাহলে পিএম কিসান যোজনার টাকা আটকে যেতে পারে।  যদি আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল ম্যাচ না করে, তাহলেও টাকা আটকে যেতে পারে।
  •  পিএম কিসান যোজনার উপভোক্তা লিস্টে নাম রয়েছে কি না, তা যাচাই করে নিন। অনেক সময় কোনও ভুল থাকলে, উপভোক্তার লিস্ট থেকে নাম বাদ পড়তে পারে। পিএম কিসান পোর্টালে গিয়ে ‘Know Your Status’ অপশনে গিয়ে ক্লিক করলেই জানা যাবে আপনার নাম উপভোক্তার লিস্টে আছে কি না।

যদি সব তথ্য ঠিক থাকে, তারপরও টাকা না পান, তাহলে পিএম কিসানের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

  • পিএম কিসান হেল্পলাইন নম্বর- ১৫৫২৬১
  • টোল ফ্রি নম্বর- ১৮০০-১১৫-৫২৬
  • ইমেইল- pmkisan-ict@gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *