AI নির্মিত বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে প্রীতি, কী নির্দেশ বিচারপতির?
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করেডিপফেক ভিডিয়ো, বিকৃত ছবি এবং তাঁর পরিচয় ব্যবহার করে বানানো চ্যাটবটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার (Preity Zinta)। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বম্বে হাই কোর্ট তাঁকে গুগল, মেটা-সহ একাধিক সংস্থা ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে।
অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর ছবি এবং ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে AI দিয়ে ভিডিয়ো তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিপফেক ভিডিও, মিম এবং এমনকি তাঁর নামে তৈরি ভার্চুয়াল চ্যাটবটও। অভিনেত্রীর দাবি, এই ধরনের ভিডিয়ো ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘন করছে। পাশাপাশি এতে তাঁর ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।
বিচারপতি অভয় আহুজার বেঞ্চে মামলার শুনানি হয়েছে। হাই কোর্টের নির্দেশ প্রীতি জিন্টা সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে মামলা করতে পারেন। সেই সঙ্গে ক্ষতিপূরণও চাইতে পারেন। আদালতে অভিনেত্রীর আইনজীবী জানিয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই কনটেন্ট বিশ্বজুড়ে দেখা গেলেও তার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ভারতে, যে দেশে প্রীতি তাঁর দীর্ঘদিনের কেরিয়ার গড়ে তুলেছেন। সেই কারণেই বম্বে হাই কোর্টের এখতিয়ারের মধ্যে মামলাটি আনার আবেদন করা হয়েছিল।